ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিটিআরসির সহকারী পরিচালক কামাল মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহকারী পরিচালক (আইন) মো. কামাল হোসেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)।


রবিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি।


বিটিআরসির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের সহকারী পরিচালক সাইমুল খান এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিটিআরসি পরিবার তার রুহের মাগফেরাত কামনা করছে। একই সাথে শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑